চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আবু তাহের। তিনি চবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। অধ্যাপক তাহের চবির প্রথম নারী ভিসি ড. শিরীন আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপাচার্য হিসেবে অধ্যাপক তাহেরকে নিয়োগ দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১২ (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আবু তাহেরকে চবি উপাচার্য পদে চারটি শর্তে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হলো। শর্তগুলো হলো রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন
