দুই শিক্ষার্থীকে হত্যাচেষ্টা, ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৩:০৩ এএম

সাভারে কিশোর গ্যাং সদস্যদের কথামতো না চলায় সাংবাদিক পুত্রসহ দুই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ভোররাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মতিউর রহমান সাভার মডেল থানায় মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো কিশোর গ্যাং গ্রুপ ‘ভাই-ব্রাদার গ্রুপের’ প্রধান মো. লতিফ ওরফে লেট লতিফ, সদস্য আনোয়ার হোসেন ওরফে সোহান খান, মো. ছাদিক হাসান মুনতাসির, সিরাজুল ইসলাম।

অন্যদিকে হামলার শিকার দুই শিক্ষার্থী জিসান প্রামাণিক ও সিয়াম রাজাকে মুমূর্ষু অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রবিবার রাত ৮টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় চাপাতি ও সুইচ গিয়ার দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায় হামলাকারীরা। আহত জিসান দৈনিক যুগান্তরের সাভারের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান ভা-ারীর ছেলে এবং সিয়াম সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার কামরুল হোসেনের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত