রাজবাড়ীতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

  • মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার কঠুরাকান্দি মাঠে ক্ষেত দেখতে গেলে তাকে সাপে কামড় দেয়
  • ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:৫০ এএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনন্দ কুমার বিশ্বাস (৩২) নামে এক ব্যবসায়ীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। 

তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে ও তেঁতুলিয়া বাজারের ব্যবসায়ী।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর ২ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি মাঠে ক্ষেত দেখতে যায়। এ সময় তাকে সাপে কামড় দেয়। দ্রুত তাকে বাড়ীতে এনে উঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়।  

এতে অবস্থার পরিবর্তন না হওয়ায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত