ফেনীতে গণইফতারে ছাত্রলীগের হামলা, শিক্ষার্থীদের প্রতিবাদ

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:২৭ পিএম

ফেনী সরকারি কলেজ মাঠে গণইফতারে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে ফেনী শহরের ট্রাংঙ্ক রোডের ফেনী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে আহত শিক্ষার্থীরাসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন গণইফতার অনুষ্ঠানে হামলায় আহত শিক্ষার্থী ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের আবুল মোহাইমেন আজিম, আহত শিক্ষার্থী সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় তারা বলেন, ৭ রমজান ফেনী সরকারি কলেজে গণইফতার কর্মসূচি জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তপু ও কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবের নেতৃত্বে উশৃংখল ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। আকস্মিক এ ঘটনায় আমরা হতভম্ব হয়ে পড়ি। একজন কলেজের শিক্ষার্থী হয়ে কলেজের অন্য শিক্ষার্থীর হাতে অত্যাচারিত হতে হয় এটা খুবই দুঃখজনক। ফেনী এখন সন্ত্রাসীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। এ ঘটনায় মিডিয়ায় ব্যাপক সংবাদ প্রকাশিত হলেও আজ পর্যন্ত পুলিশ ও কলেজ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। সাধারণ শিক্ষার্থীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

এর আগে, সোমবার (১৮ মার্চ) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণইফতার কর্মসূচি পণ্ড করে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ৭জন শিক্ষার্থী আহত হয়েছে। ফেনী সরকারি কলেজে এ ঘটনার সময় ছাত্রলীগের মারধরের শিকার হয় আহতরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত