ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডা. রাকিবুল আলম।
নিহতরা হলো চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রাজু (১২) এবং একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে কাওসার আলী (৭)। তারা দুজনে সম্পর্ক চাচাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশু দুটিকে পাওয়া না গেলে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রবিউল আলম বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ব্যাংকে বেতন তুলতে গিয়ে আত্মঘাতী হামলায় নিহত ৩ আফগান