বিশ্ব পানি দিবস উপলক্ষে নিরাপদ পানির দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মালঞ্চ নদীতে গতকাল শুক্রবার শতশত নারী, পুরুষ ও শিশু খালি কলস ভাসিয়ে দিয়ে প্রতিবাদ করেছে শতশত নারী, পুরুষ ও শিশুরা। তারা মুন্সিগঞ্জ-হরিনগর সড়কে খালি কলস উল্টে বিক্ষোভ প্রদর্শনও করেন।
এসব আয়োজনে সভাপতিত্ব করেন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। পানি দিবস উপলক্ষে গতকাল সকাল ৭টা থেকে দিনব্যাপী আয়োজন করে সুশীলন।
সারাদেশে বিভিন্ন কর্মসূচির সঙ্গে সাতক্ষীরার সুন্দরবনের মালঞ্চ নদীর মোহনায় সকাল ৮টায় কলস ধর্মঘটের সমর্থনে কলসবন্ধন ও সমাবেশ হয়।
পানি দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন আমিনা বিলকিস ময়না, শরীফুল্লাহ কায়সার সুমন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়াদ্দার, সিদ্ধার্থ মন্ডল, ইউপি সদস্য হরিদাস হালদার, সংরক্ষিত মহিলা সদস্য পলাশী রানী সরকার, আঞ্জুমান আরা, শংকরী রানী সরকার, নমিতা রানী প্রমুখ।
