রোজার ঈদকে সামনে রেখে হাজারও স্টাইলিশ জুতার কালেকশন নিয়ে এসেছে বাটা। বাটার স্টাইলিশ এবং আরামদায়ক জুতা নিশ্চিত করে গ্রাহকের কমফোর্ট ও স্টাইল। আর তাই সবাইকে উৎসবে রাঙাতে, ঈদের জন্য বাটা নিয়ে এসেছে ১০০০+ নতুন স্টাইলিশ ও ট্রেন্ডি নিউ ঈদ কালেকশন।
সেরা মান ও স্টাইলের সাথে বাটা রেড লেবেল, বাটা কমফিট, বাটা পাওয়ার, বাটা হাশ-পাপিস, এবং বাটা ওয়েনব্রেইনার এর মতো ব্র্যান্ডের জুতো পাওয়া যাচ্ছে বাটার অফলাইন ও অনলাইন বিক্রয় কেন্দ্রে। প্রতিটি জুতা তৈরি করা হয়েছে সর্বোত্তম উপকরণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে। নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ আরাম এবং স্থায়িত্ব।
প্রতিষ্ঠানটি জানায়, বাটা’র জুতোগুলো ট্রেন্ডি হওয়ার পেছনে অন্যতম অবদান বাটা’র মডার্ণ টেকনোলজিও। জুতা তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি যেমন মেমরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল ব্যবহার করা হয় যা জুতাকে হালকা ও ট্রেন্ডি করে তোলে।
এবারের ঈদে সবার ক্রয় ক্ষমতাকে মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে অনেক অনেক নতুন ডিজাইন এনেছে বাটা। ছেলেদের জুতা পাওয়া যাবে ৪৯৯ টাকা থেকে ১৬,৯৯৯ টাকা'র মধ্যে। মেয়েদের জুতা ৪৯৯ টাকা থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে আর বাচ্চাদের জুতো ৪৯৯ টাকা থেকে ৩,৯৯৯ টাকায়।
ঈদ উপলক্ষে বাটায় বিভিন্ন পেমেন্ট গেটওয়ে/ প্ল্যাটফর্মস যেমন ব্যাংক কার্ড ও মোবাইল ওয়ালেট দিয়ে পে করলেই পাওয়া যাবে বিভিন্ন অংকের ক্যাশব্যাক ও কুপন।
এছাড়া বাটার অনলাইন Batabd.com -এ রয়েছে ২৫০০ এর বেশি ইউনিক ডিজাইন এবং ২০% ছাড়ের সাপ্তাহিক ফ্ল্যাশ ডিলস। কাস্টমারদের সুবিধার জন্য আছে ফ্রী ডেলিভারী সুবিধাও।
