গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নিকলিতে ৬৩ মিলিমিটার। এ ছাড়া ঢাকায় ২৮, শ্রীমঙ্গলে ২১, রাজারহাটে ২০, রংপুর ও ময়মনিসংহে ১৮, সিলেটে ১৪, সৈয়দপুর ও নেত্রকোনায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের কোথাও কোথাও আজও দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ রবিবার (২৪ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে ১৬.০ ডিগ্রি সেলসিয়া। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ও মোংলায় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
