দীপ্ত টিভিতে রোজার প্রতিদিন দিবা খন্দকারের সঞ্চালনায় বিকাল ৩টা ৫৫ মিনিটে থাকছে বিশেষ রান্নার অনুষ্ঠান ‘মজার রান্না‘। তার সঙ্গে রান্নার দায়িত্ব পালন করবেন মোট ৬ জন শেফ। রোজার সময় ইফতার, রাতের খাবার এবং সাহরিতে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের দেশ-বিদেশের রান্না দেখানো হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুর রহমান সুজন।
