মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজন গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন।
অপরদিকে, দিনাজপুরের পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গতকাল মঙ্গলবার বেলা ১টায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ।
