ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ওলেকসি দানিলভকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) এই রদবদলের ঘোষণা দেওয়া হয়। দানিলভকে তার পদ থেকে অপসারণের কোনো কারণ জানাননি জেলেনস্কি। তবে তাকে নতুন দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দানিলভের স্থানে নিযুক্ত হয়েছেন বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান আলেকজান্ডার লিটভিনেনকো (৫১)। ২০১৯ সালের অক্টোবর থেকে জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন দানিলভ। তার চার মাস আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট হন জেলেনস্কি।
গত মাসেও ইউক্রেনীয় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল করেন প্রেসিডেন্ট। তার মতে, ইউক্রেনকে শক্তিশালী করাসহ রাষ্ট্রব্যবস্থার সব ক্ষেত্রে নবায়নের কাজ চলবে। তিনি রাষ্ট্রের কৌশলগত ক্ষমতা জোরদার করার প্রত্যাশা করেছেন।
পেটে ব্যথা, অপারেশনে বেরিয়ে এলো ১২ ইঞ্চির জীবিত মাছ