রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-২। তাদের কাছ থেকে ২ হাজার ৩২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা হলেন ইমরান শেখ ও মো. ইউনুস। গত মঙ্গলবার রাতে তাদের আটক করার তথ্য গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-২-এর সহকারী পরিচালক শিহাব করিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাড়ির ড্রাইভার ও স্টাফ বলে পরিচয় দেন। মাদক সম্পর্কে জিজ্ঞাসাবাদের পর তাদের পরনের প্যান্টের নিচে স্কচটেপে প্যাঁচানো ২ হাজার ৩২৫ পিস ইয়াবা পাওয়া যায়।
