শাশুড়ি হত্যায় পুত্রবধূ ও প্রেমিকের যাবজ্জীবন

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০২:০৫ এএম

রাজবাড়ীতে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। আদালতের কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, স্বপ্না আক্তার (৩২) ও সোহেল মিয়া (৩৪)। স্বপ্নার স্বামী হাফিজুল ইসলাম শেখ আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের বাসিন্দা। তিনি মালয়েশিয়া প্রবাসী। সোহেল মিয়া একই ইউনিয়নের কোমরপাড়া গ্রামের হোসেন মিয়ার ছেলে। নিহত হাজিরা বেগম (৫২) একই গ্রামের তমিজ উদ্দিন শেখের স্ত্রী।

আদালত সূত্রে জানা যায়, স্বপ্নার স্বামী ছিল মালয়েশিয়া প্রবাসী। স্বপ্নার সঙ্গে পাশের গ্রামের সোহেল মিয়ার পরকীয়া ছিল। ২০১৮ সালের ১৬ আগস্ট রাতে স্বপ্নার সঙ্গে সোহেল মিয়াকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় শাশুড়ি হাজিরা বেগম। এরপর তাকে গলা কেটে হত্যা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত