আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা সীমাহীন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাসদ সাটুরিয়া উপজেলা কমিটি।
এতে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী সাজু, বাংলাদেশ জাসদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সোহেল হোসেন, স্থানীয় জাসদ নেতা আদারী বেপারি, মো. হাছেন, দুলাল হোসেন, শরিফুল ইসলাম, সাইদুর রহমান শুভ প্রমুখ।
