পেশির অস্বস্তি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি লিওনেল মেসি। যেহেতু সামিনে মন্টেরির বিপক্ষে কনকাচ্যাম্পিয়ন্স কোয়ার্টার ফাইনাল, তাই ঝুঁকিটা নিচ্ছে না ইন্টার মায়ামি। শেষ আটের প্রথম লেগের ম্যাচটিতে মেসিকে চায় ফ্লোরিডার ক্লাবটি। পেশির চোটের কারণে মেসি আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারেননি।
আর তাই মেজর লিগ সকারের ম্যাচে আগামীকাল সকাল সাড়ে ৭টায় নিউইয়র্ক এফসির বিপক্ষে ম্যাচটিতে তিনি খেলবেন না।
এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেরার্ডো মার্টিনোর সহকারী হাভিয়ের মোরালেস। ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের পর থেকে মেসি যে পেশির অস্বস্তি বয়ে বেড়াচ্ছেন তার কারণেই এমনটা হয়েছে।
মেসি ফিজিওথেরাপিস্টদের সঙ্গে কাজ করছেন, তবে এখনো ম্যাচ খেলার উপযোগী নন বলে জানান মোরালেস।
তিনি বলেছেন, 'আগামীকালের ম্যাচের ভাবনায় মেসিকে আমরা রাখছি না। কারণ এখনও পেশির অস্বস্তি কাটেনি। এজন্য এই ম্যাচে তাকে পাওয়া যাবে না৷ তবে পরের ম্যাচে সে যাতে থাকে তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সে মেডিকেল স্টাফদের সঙ্গে কাজ করছে, আমরা পরের ম্যাচে তাকে পাওয়ার চেষ্টা করব।'
ন্যাশভিল এফসির বিপক্ষে মেসি ডান পায়ের পেশিতে চোট পেয়েছিলেন। ফলে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে মাঠ ছাড়েন তিনি। তারপর থেকেই মাঠের বাইরে মেসি। তার অনুপস্থিতিতে মায়ামি ধুঁকলেও দুরন্ত গতিতে ছুটে চলছে আর্জেন্টিনা।
মেজর লিগ সকারের ম্যাচ নিয়ে ওতটা ভাবছে না মায়ামি। টাটা মার্তিনোর ভাবনায় আগামী বুধবার ঘরের মাঠে মন্টেরির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ। সেখানে মেসিকে পেতে মরিয়া তিনি।
মেসির বদলি তাই চেলো ওয়েইগ্যান্ডট নামের এক খেলোয়াড়কে দলভুক্ত করেছে মায়ামি। ক্লাবে তার প্রথম অনুশীলনে তাকে স্বাগত জানিয়েছেন সবাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আনুষ্ঠানিক উপস্থাপনার পরে, ডিফেন্ডার মার্সেলো ওয়েইগান্ডট ইন্টার মিয়ামির সাথে তার প্রথম প্রশিক্ষণ সেশন ছিল এবং তার সতীর্থরা অনুশীলনের আগে তাকে একটি ঐতিহ্যবাহী ম্যান্টিয়েদা দিয়ে স্বাগত জানিয়েছিল।
চেলো এক মৌসুমের জন্য বোকা থেকে ধারে এসেছিলেন, এটি আরও এক বছরের জন্য বাড়ানোর বিকল্প ছিল এবং এই শুক্রবার তার প্রথম অফিসিয়াল প্রশিক্ষণ অধিবেশন ছিল।
