আ.লীগ ছাড়া কোনো দল নারীর ক্ষমতায়নে বিশ্বাসী নয় 

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০২:২১ পিএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আওয়মী লীগ ছাড়া ডানপন্থি কোনো রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। ১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার পরই প্রথম নারী ক্ষমতায়নের নতুন দিগন্তের সূচনা হয়। বর্তমান সরকারের সময়ে নারীর ক্ষমতায়নের বিশ্ব উদাহরণ সৃষ্টি হচ্ছে বাংলাদেশে। 

আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে শহরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে ১৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর উপহার ল্যাপটপ বিতরণকালে এ কথা বলেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নারী হচ্ছে সকল শক্তির উৎস। নারীদের শক্তির আধার হিসেবে বিবেচনা করে নারীশক্তির উত্থানে বর্তমান সরকার কাজ করছে। সেই সমাজই এগিয়ে যায় যে সমাজে নারী ও পুরুষ সমানতালে এগিয়ে যায়।

জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম শান্তনু চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, হার পাওয়ার প্রকল্পের উপ প্রকল্প পরিচালক নিলুফা ইয়াছমিন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত