বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আমি বিজয়নগর উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ে যেতে চাই। বিজয়নগরের কোনো উন্নয়ন অপূর্ণ থাকবে না। শিক্ষা সংস্কৃতির জন্য জন্য যা যা করার দরকার তাই করবো। আপনাদের কাছে আমার নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) গণসংবর্ধনা অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এসব কথা বলেন। উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা দেয়া হয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে। সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা সভাপতি জহিরুল ইসলাম ভূঞা সভাপতিত্বে ও আ.লীগের যুগ্ম সাধারণ জহিরুল ইসলাম চৌধুরী সোহেল সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ফাহিমা খাতুন,জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র হেলাল উদ্দিন,সহ সভাপতি হাজী হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টু, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সুর্নিমল সাহা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হৃদয় আহমদ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, আমরা মন্ত্রী পেয়ে খুবই আনন্দিত। মন্ত্রী পেয়ে বিজয়নগরবাসী আজ ধন্য। আমাদের মন্ত্রী মহোদয়ের হাত ধরে বিজয়নগরের উন্নয়নের মহাসড়কে হাঁটবে। আমাদের প্রত্যাশা মন্ত্রী মহোদয়ের প্রচেষ্টায় এ উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি লূৎফর রহমান মুকাই আলী, জেলা যুবলীগের সভাপতি অ্যাড. শাহানুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড লোকমান হোসেন, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামদুর রহমান মান্না, জেলা মহিলা লীগের সভাপতি অ্যাড তাসলিমা খানম নিশাত, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শুভনসহ জেলা উপজেলা আ.লীগ ও তার অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতারা, ইউপি চেয়ারম্যানরা, বীর মুক্তিযোদ্ধারা, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং নানা শ্রেণি-পেশার লোকজন।
