এবার মেন্ডিসকে সেঞ্চুরি বঞ্চিত করলেন সাকিব

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:২৪ পিএম

করুনারত্নের মতো কুশল মেন্ডিসও পারলেন না। টেস্টে নিজের দশম সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিনি আউট হয়ে ফিরেছেন সাকিব আল হাসানের বলে।

আউট তহওয়ার আগে ১৫০ বলে করেছেন ৯৩ রান। সাকিবের বলটি সামনে খেলতে চেয়েছিলেন মেন্ডিস। কিন্তু সেটি তাঁর ব্যাটের ওপরের দিকের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের কাছে। মিরাজের ক্যাচে ভাঙে তৃতীয় উইকেটে মেন্ডিস–ম্যাথুসের ৫৩ রানের জুটি।

৭৬ ওভার শেষে ২৭৬ রান শ্রীলঙ্কার ৩ উইকেট হারিয়ে। অ্যাঞ্জেলো ম্যাথিউস ২১ ও দিনেশ চান্দিমাল ১৪ রানে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত