উত্তেজনার ম্যাচে মোহামেডানের কাছে শেষ বলে হার শেখ জামালের

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৫:১১ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগে দিনের সবচেয়ে জমজমাট ম্যাচ হয় ফতুল্লা স্টেডিয়ামে। শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে সাকিবহীন শেখ জামাল ৫ রানে হার মানে মোহামেডানের কাছে। বিকেএসপিতে হওয়া বাকি দুই ম্যাচে একতরফাভাবে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ও আবাহনী।

ফতুল্লায় শেখ জামাল টস জিতে ফিল্ডিংয়ে নামে। ৮ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট নেওয়া দারুণ স্পেল করেন বাঁহাতি স্পিনার তাইবুর রহমান। ২টি করে উইকেট পান পেসার শফিকুল ইসলাম ও রিপন মন্ডল। মোহামেডানের হয়ে ইনফর্ম মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন ৭০ রানের ইনিংস। শেষ দিকে আবু হায়দার রনির ব্যাটে আসে ৩৬ বলে ৪৫ রান। মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২৮ রান। তারপরও ২০০ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।

২০১ রানের ছোট লক্ষ্য তাড়ায় নেমে শেখ জামালের হিমশিম খেতে নিয়মিত উইকেট পতনের কারণে। একপ্রান্ত আগলে রাখেন সাইফ হাসান। শেষ বল পর্যন্ত টিকে থেকেও দলকে জেতাতে পারেননি তিনি। অপরাজিত ছিলেন ১২০ বলে ৮৪ রান করে। শেষের দিকে জিয়াউর রহমান ৩৯ রান করলে জয়ের আশা দেখছিল শেখ জামাল। কিন্তু সেই আশা আক্ষেপ হয়ে থাকে ৫ রানের জন্যে। মোহামেডানের আসিফ হাসান, নাসুম আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি ২টি করে উইকেট নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত