মেক্সিকোর একটি রেস্তোরাঁয় গুইলারমো টোরেস (৩৯) নামে একজন মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। আঞ্চলিক প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে রবিবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জানা গেছে, গতকাল শনিবার পশ্চিম মিচোয়াকান রাজ্যের রাজধানী মোরেলিয়ার একটি রেস্তোরাঁয় ১৪ বছর বয়সী ছেলেকে নিয়ে গিয়েছিলেন মেয়র টোরেস (৩৯)। হামলায় তিনি মারা গেলেও তার ছেলে বেঁচে গেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, টোরেস ২০২২ সালে ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির সদস্য হয়ে মিচোয়াকানের চুরুমুকো পৌরসভার মেয়র নির্বাচিত হন। কিন্তু সম্প্রতি তিনি দল ছেড়েছেন। প্রকাশ্যে সহানুভূতি প্রকাশ করেছেন ক্ষমতাসীন মোরেনা দলের পক্ষে।
টোরেসের মৃত্যু সহিংসতা ও অপরাধে জর্জরিত মেক্সিকোর সর্বশেষ রাজনৈতিক হত্যাকাণ্ড। আগামী ২ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই খুন হলেন টোরেস। আসন্ন নির্বাচনে ২০ হাজার স্থানীয় ও কেন্দ্রীয় পদ এবং পুরো কংগ্রেসের জন্য ভোট হবে।
অন্তর্বাস না পরায় নারীকে প্লেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি!