ক্যাচ মিসের পরেও পাঁচ ব্যাটসম্যানকে ফেরাল বাংলাদেশ

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৫:০৭ পিএম

প্রথম ইনিংসে ১৭৮ রানে অসহায় আত্মসমর্পনের পর শ্রীলঙ্কার সুযোগ ছিল বাংলাদেশকে ফলো অন করানোর। ধনঞ্জয়া সে পথে হাঁটেননি। ৩৫৩ রানে এগিয়ে থাকা সত্ত্বেও আবার ব্যাটিংয়ে নামে তারা। তবে এ যাত্রায় জ্বলে ওঠেন দুই বাংলাদেশি পেসার।

ইনিংসের দ্বিতীয় ওভারেই দিমুথ করুনারত্নেকে বোল্ড করে উইকেট এনে দেন হাসান মাহমুদ। এই টেস্টে দুবারই হাসানের বলে বোল্ড হলেন করুনারত্নে। পরের ওভারে খালেদ আহমেদ ফেরান কুশল মেন্ডিসকে। করুনারত্নে ৪ ও কুশল ২ রান করেন।

দলীয় ৩৪ রানেই আরও একটি উইকেট পেতে পারত বাংলাদেশ। ৭ম ওভারে হাসান মাহমুদের চমৎকার ডেলিভারি ম্যাথিউসের ব্যাটের কানা ছুয়ে গেলেও প্রথম স্লিপে তালুবন্দি করতে ব্যর্থ হন শাহাদাত হোসেন দীপু। ৭ রানেই জীবন পান ম্যাথিউস।

সেই তৃতীয় উইকেটের দেখা মেলে ৬০ রানে। ৪৫ রানের জুটি গড়ার পর ফেরেন নিশান মাদুশকা। হাসানের বলে এক্সট্রা কাভারে মেহেদী হাসান মিরাজ ক্যাচ নিলে থামে নিশানের ৩৪ রানের ইনিংস।

আগের ক্যাচ মিস করার প্রায়শ্চিত্ত করেন দীপু দিনেশ চান্দিমালের ক্যাচ নিয়ে। এ উইকেটটিও নেন হাসান। ৭ বলে ৯ রান করা চান্দিমাল ফেরেন দলীয় ৭২ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত