প্রায় ৩ বছর পর মাঠে গড়ানোর ঘরোয়া হকির সর্বোচ্চ আসর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের প্রথম পর্ব শেষ হলো। চমকে ভরা শেষ দিনে পুরো আসরে অপরাজিত থাকা আবাহনী পেয়েছে প্রথম হারের স্বাদ। দিনের দ্বিতীয় ম্যাচে মেরিনার ইয়াংস ক্লাবের কাছে ২-১ ব্যবধানে হেরে টেবিলের দুইয়ে নেমে গেছে আকাশী-নীলরা।
প্রথম ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৭-২ গোলে হারিয়েছে ২ ড্র আর ৮ জয়ে শেষদিনে টেবিলের শীর্ষে উঠে পরের পর্ব সুপার সিক্সে উঠলো মোহামেডান।
প্রথম পর্ব শেষে সেরা ছয় ক্লাব |
||
পজিশন |
ক্লাব |
পয়েন্ট |
১ |
মোহামেডান |
২৬ |
২ |
আবাহনী |
২৫ |
৩ |
ঊষা |
২৫ |
৪ |
মেরিনার্স |
২২ |
৫ |
পুলিশ |
১৭ |
৬ |
অ্যাজাক্স |
১৪ |
সুপার সিক্সে ওঠা বাকি চার ক্লাব হলো ঊষা, মেরিনার্স, পুলিশ ও অ্যাজাক্স।
৫ এপ্রিল শুক্রবার থেকে মাঠে গড়াবে সুপার সিক্সের খেলা। প্রথম দিনেই মাঠে নামবে মোহামেডান-অ্যাজাক্স এবং আবাহনী-পুলিশ।
