বেইলি রোডে ভবনে আগুনের আরও ৩ জন গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০২:১৫ এএম

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার রাতে রাজধানীর বেইলি রোড ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জেস্টি রেস্তোরাঁর মালিক মোহর আলী ওরফে পলাশ, ফুকো রেস্তোরাঁর মালিক আবদুল্লাহ আল মতিন ও ভবনের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম খান। এ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো দক্ষিণ) মো. আনিচুর রহমান বলেন, গতকাল বুধবার গ্রেপ্তারকৃতদের  দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। ভবনের নিচতলার খাবার দোকান থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি তদন্ত করছে সিআইডি। এর আগে আগুনের ঘটনায় জড়িত অভিযোগে ‘চুমুক’ নামের একটি খাবার দোকানের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং কাচ্চি ভাইয়ের ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসানকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত