মার্চে ১৬২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০২:৩৫ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৬২ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ১৮ কেজি ১৮ গ্রাম স্বর্ণ, ১০ কেজি ৫৫০ গ্রাম রুপা, কসমেটিকস সামগ্রী, ইমিটেশন গয়না, শাড়ি,থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, কাঠ, চা পাতা, কয়লা, পাথর, ৫টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১টি বাস, ৫টি পিকআপ, ১০টি নৌকা, ২৭টি সিএনজি/ইজিবাইক এবং ৬৪টি মোটরসাইকেল। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি করে পিস্তল, এলজি, হ্যান্ড গ্রেনেড, দুটি ম্যাগাজিন এবং ১৬০ রাউন্ড গুলি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩১ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৭৪ বাংলাদেশি, ১৫ ভারতীয় এবং ৪২৪ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত