অধস্তন আদালত

গরমে কালো কোট-গাউন পরতে হবে না বিচারক-আইনজীবীদের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ এএম

তীব্র তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতে মামলার শুনানির সময় বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেন তিনি। 

এসংক্রান্ত দেওয়া একটি বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এবিষয়ে সিদ্ধান্ত নেন।

সিদ্ধান্ত অনুসারে, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত-ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই।

এ নির্দেশনা আগামী ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত