লক্ষ্যটা ছিল মাত্র ১১১ রানের। রূপগঞ্জ টাইগারের অল্প পুঁজি দেখে ব্যাটে যেন আত্মবিশ্বাস চলে আসে ব্যাটসম্যানদের। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিশান আলম। তাদের ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেটের জয় তুলে নেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
রূপগঞ্জের দেওয়া ১১১ রানের লক্ষ্য তাড়ায় নেমে জিশানের ৫৮ ও তামিমের ৪৮ রানে ভর করে মাত্র ৯ ওভারেই লক্ষ্যে পৌঁছায় শাইনপুকুর।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শাইনপুকুর অধিনায়ক আকবর আলি। হাসান মুরাদের স্পিন ঘূর্ণিতে ১১০ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ফরহাদ হোসেন ১৯ রান করেন।
হাসান মুরাদ একাই শিকার করেছেন ৪ উইকেট। তাতে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
দিনের ওপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২০ রানে হারিয়েছে সিটি ক্লাব।
