‘ম্যুরাল ভেঙে জিয়াকে জনগণের হৃদয় থেকে মোছা যাবে না’

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০২:৪৫ এএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ‘নারায়ণগঞ্জের চাষাঢ়ায় স্থাপিত জিয়াউর রহমানের ম্যুরাল যেখানে ছিল, সেখানে পুনঃস্থাপন না করা হলে কঠোর অন্দোলন গড়ে তোলা হবে। কাপুরুষের মতো রাতের আঁধারে জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে তাকে দেশের জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না।’

গতকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর কিসমত মার্কেট এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, ‘যতই অত্যাচার-নির্যাতন করা হোক না কেন, আমরা পালিয়ে যাব না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ত্যাগ করব না।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত