বিজয়নগরে গণপূর্তমন্ত্রী

বিএনপি কুকি-চিনের সঙ্গে মিশে স্থিতিশীলতা নস্যাতের চেষ্টা করছে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:৫৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে ব্যর্থ হয়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি-চিনের সঙ্গে মিশে দেশের স্থিতিশীলতাকে নস্যাৎ করার চেষ্টা করছে। গতকাল শনিবার দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে দ্রব্যমূল্যসহ সব দিক দিয়ে স্থিতিশীলতা বিরাজ করছে। এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য সন্ত্রাসী সংগঠন কুকি-চিন সদস্যদের হায়ার করে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করছে।

মন্ত্রী বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবার প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত