ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:১০ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ইছমুতারা (৩৮) মৃত্যুবরণ করেছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার বিবিরহাট-কাজিরহাট সড়কে নছিমন-করিমন ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হন ইছমুতারা। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার সকাল ৮টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার জানান, নিহত ইছমুতারা ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী ফোরকানের স্ত্রী৷ তার ৪ বছর বয়সী এক কন্যা ও ৯ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে৷ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত