রাতে পুলিশের হাতে আটক যুবদল নেতা, দুপুরে মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১০:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আটক যুবদল নেতা আকরাম হোসেন (৪০) হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে দাবি করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

আজ সোমবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। আকরাম হোসেন উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ২টার দিকে গ্রামে অভিযান চালিয়ে আকরাম, শফিকুল ইসলাম ও আবু হানিফকে পুলিশ আটক করে এবং তাদের কাছ থেকে মাদক জব্দ করে।

হরিপুর হাসপাতালের  স্বাস্থ্য ও প.প. কর্মকতা ডা.শামিমুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আকরাম হোসেন মারা যায়। 

মৃতের স্ত্রী রুমা আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ১১০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আকারম হোসেন, শফিকুল ইসলাম (৩২) আবু হানিফকে (৪৯) গতকাল রবিবার মধ্যরাতে আটক করা হয়। থানায় মাদক আইনে মামলা করে সোমবার দুপুরে আসামিদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানোর সময় আকরাম হোসেন অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সে মারা যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত