ভার্জিনিয়ায় হাউস কলস হোম কেয়ারে প্রবাসীদের কর্মসংস্থানের বিশাল সুযোগ

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ এএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাংলাদেশি মালিকানাধীন হাউস কলস হোম কেয়ার প্রবাসী বাংলাদেশিদের চাকরি প্রদানসহ থাকার বন্দোবস্ত করার ঘোষণা দিয়েছে। গত পাঁচ ধরে বয়স্ক ব্যক্তিদের সঠিক সেবা প্রদান করে আসছে মেট্রো ওয়াশিংটন এলাকার এ প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন হাউসকল হোম কেয়ার কর্ণধার ফকরুল ইসলাম স্বপন।

তিনি জানান, নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে হোম কেয়ার সার্ভিস যারা পাচ্ছেন, তারা যদি ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আসার পরিকল্পনা করে থাকেন স্টেট পরিবর্তনে জন্য তাদের সর্ব প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা করে থাকেন হাউস কলস হোম কেয়ার। হোম কেয়ারের যারা বর্তমানে কাজ করছেন, তারা যদি ভার্জিনিয়ায় ক্লায়েন্টসহ চাকরি নিয়ে আসতে চান তাদের জন্য থাকার বন্দোবস্ত করবেন তিনি। সেই সাথে পাবেন ভালো বেতন। প্রবাসীদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করাই আমাদের মুল লক্ষ্য। তাই যারা হোম কেয়ারে চাকরি করে স্বল্প আয়ে সংসার চালাতে পারছেন না তারা এখনই ভার্জিনিয়ায় চাকরির সুযোগ পাবেন বলে উল্লেখ করেন তিনি।  

হাউস কলস হোম কেয়ারের মাধ্যমে আপনি মনের শান্তি পেতে পারেন। চাকরি পেতে ইচ্ছুক ব্যক্তিরা শিগগির ফকরুল ইসলাম স্বপনের সাথে ৫৭১-৬৬৬-৮৫০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত