চাঁদরাতে গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ১৪

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১০:০২ এএম

ফিলিস্তিনের মধ্য গাজার নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় চার শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। 

গতকাল মঙ্গলবার চাঁদরাতে নুসিরাতে শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েল বোমা হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলেও জানা গেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের আল-জাওয়াইদা এলাকায় আবু ইউসুফ পরিবারের একটি বাড়ি থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। ইসরায়েলি সেনাবাহিনী এই বাড়িতে বোমাবর্ষণ করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত