লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের জিগারঘাট নর্দমার পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ এলাকার মফিজুল ইসলাম ছেলে।
বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল জানান, দুপুরে তাওহীদ নিজ বাড়ির উঠানে খেলতে গিয়ে নর্দমায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির প্রতিবেশী রশিদুল ইসলাম বলেন, অসাবধানতাবশত এই দুঃখজনক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
