এবারের ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে কারিগর-এর ব্যানারে মুক্তি পেয়েছে 'সে এখন কেমন আছে'।
স্মৃতিচারণের গল্প থেকে সৃষ্টি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন স্টারলিংয়ের ভোকাল আর্টিস্ট আব্দুল্লাহ আল মামুন। গানটির কথা এবং সুরও করেছেন আব্দুল্লাহ আল মামুন।
নব্বইয়ের দশকের বাংলাদেশের ব্যান্ড মিউজিকের সূচনা লগ্ন থেকেই এই স্টারলিং ব্যান্ড ছিল উল্লেখযোগ্য। পেশাগত ব্যস্ততার পর দীর্ঘ বিরতি শেষে মৌলিক এই গানটি নিয়ে ফিরলেন আব্দুল্লাহ আল মামুন।
গানটির সংগীত আয়োজন করেছেন মাসুম ওয়াহিদুর রহমান। অভিনয় করেছেন শাখিন আহমেদ, মারিয়া খান অনামিকা, সোহেল রানা রতন ও আব্দুল্লাহ আল মামুন। পরিচালনা, ডিওপি ও সম্পাদনা করেছেন আল মাসুদ।
