অনিমেষের নতুন গান 'বৈশাখী ঝড়' 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পিএম

আগামীকাল পয়লা বৈশাখ ভোরে মুক্তি পাচ্ছে নাসেক নাসেক'খ্যাত অনিমেষ রায়ের নতুন গান 'বৈশাখী ঝড়'। 

পর্যায়ক্রমে দোতরা নামের স্ট্রিমিং সাইটে প্রকাশ পাবে আসিফ আকবর, আঁখি আলমগীর, রেহান রসুল, জয় শাহরিয়ার, সালমা, লায়লা, তশিবা ও পশ্চিমবঙ্গের ইমন চক্রবর্তীসহ জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নতুন ও পুরনো অসংখ্য গান। উদ্বোধনী আয়োজন উপলক্ষে অনিমেষের বৈশাখি ঝড় গানটি সবার জন্য ফ্রি হলেও অন্য গানগুলো সাবস্ক্রিপশনের মাধ্যমে শোনা যাবে।

অনিমেষ রায় বলেন, 'দোতারার মতো একটা অডিও মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম খুব দরকার ছিল বাংলা গানের জন্য। দোতারা আমাদের সংগীতকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ভালো লাগছে বাংলা নববর্ষে আমার গান দিয়ে প্লাটফর্মটির যাত্রা শুরু হচ্ছে জেনে।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত