সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: প্রাণ গ্রুপ।
পদ: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)
পদসংখ্যা: ১০০টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমএসসি ডিগ্রি সম্পন্ন। তবে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
অতিরিক্ত যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট), ইংরেজি ভাষায় ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বিক্রির উপর কমিশন, বিক্রয় প্রণোদনা, আকর্ষণীয় টিএ/ডিএ প্যাকেজ, মোবাইল বিল, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স পলিসি, প্রতি বছর বেতন পর্যালোচনাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
প্রার্থীর বয়স: ২৩-৩০ বছর।
কর্মস্থল: দেশের যে কোনো স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৪
সূত্র: বিডিজবস
৪৮ জনকে নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়