দ্বীপ নিয়ে বিরোধ

জাপানি কূটনীতিককে তলব দক্ষিণ কোরিয়ার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১২:৩২ এএম

দ্বীপের মালিকানা নিয়ে বিরোধের জেরে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা ধাক্কা খেল। একতরফাভাবে দ্বীপের মালিকানা দাবি করার কারণে জাপানের কূটনীতিককে তলব করেছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপানের বার্ষিক কূটনীতিক নীতিবিষয়ক নথিপত্রে ‘বিরোধপূর্ণ’ দ্বীপগুলোকে নিজের বলে দাবি করার পরই গতকাল মঙ্গলবার সিউলে নিযুক্ত টোকিরও কূটনীতিককে তলব কলা হলো।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জাপানের দাবির বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ওইসব  দ্বীপ ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবে দক্ষিণ কোরিয়ার সার্বভৌম অঞ্চল।

দক্ষিণ কোরিয়ার ‘ডোকডো’ এবং জাপানের ‘তাকেশিমা’ দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। এই দ্বীপগুলো উভয় দেশেই প্রায় অর্ধেক করে পড়েছে।

দুই দেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও তাদের মধ্যে ঐতিহাসিক বিরোধ রয়েছে। দক্ষিণ কোরিয়া এক সময় জাপানের উপনিবেশ থাকায় কোরীয়রা জাপানি শাসকদের বিরুদ্ধে নমনীয় হতে চায় না। তবে সম্প্রতি দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত