কুড়িগ্রামে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:২৯ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে আহাদ (৫) ও আফরোজা (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার 
নেওয়াশি ইউনিয়নের পশ্চিম সুখাতি গ্রামের বোডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন।

মৃত আহাদ নাগেশ্বরীর আমতলা এলাকার মমিনুল ইসলামের ছেলে এবং আফরোজার বাবা-মায়ের বিচ্ছেদের পর ওই এলাকায় মাসহ নানা বাড়িতে থাকত।

স্থানীয়রা জানায়, আহাদ ও আফরোজাসহ তিন শিশু বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর এক শিশু বাড়িতে ফিরে আসলেও বাকি দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ফিরে আসা শিশুটিকে জিজ্ঞাসা করলে বাকি দুজন পুকুরের পানিতে পড়েছে বলে জানায়। এরপর পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রয়েছি। বিষয়টির খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত