শপথ নিলেন পিএসসির সদস্য প্রদীপ কুমার পান্ডে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৮ এএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন ড. প্রদীপ কুমার পান্ডে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও একই বিভাগের সাবেক চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পা-েকে পিএসসির সদস্য হিসেবে রাষ্ট্রপতি নিয়োগদানের পর গত ১৯ মার্চ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত