সাভারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৮

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০২:০০ এএম

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারা হলেন সাভারের ছোট বলিমেহের এলাকার মো. আবদুল আলীম, বনপুকুর এলাকার মো. রনি,  মানিকগঞ্জের মো. রতন ও মো. মানিক, টাঙ্গাইলের মো. রানা মিয়া, ময়মনসিংহের মো. মিলন, ঠাকুরগাঁওয়ের মো. মুরাদ  ও আরিফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত