মেঘনা নদীতে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার মাঝের চর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপেক্ষ ৮ যাত্রী আহত হয়েছেন।
হাইমচর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পরে লঞ্চটি পারে ভিড়িয়ে দেয়। লঞ্চে চার শতাধিক যাত্রী ছিল। নৌ পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কর্ণফুলী লঞ্চ কোম্পানীর আরেকটি লঞ্চ দিয়ে ইতোমধ্যে প্রায় অর্ধেক যাত্রী উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বাকী যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আগুন লাগার পর লঞ্চটি দ্রুত চরে ভিড়িয়ে দেয়া হয়। কর্ণফুলী-৩ এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ঢাকায় নেয়া হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কর্ণফুলী-৪ লঞ্চের মাস্টার মোবারক হোসেন আমাকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ আমাদের তদন্ত টিম ঘটনাস্থলে কাজ করছে। কিভাবে লঞ্চে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।
গরমে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা