টেকনাফ সীমান্ত অঞ্চল পরিদর্শন কোস্ট গার্ড ডিজির

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:২৭ এএম

টেকনাফের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চল পরিদর্শন করেছেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। গতকাল রবিবার টেকনাফের নাফ নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে ২৪ ঘণ্টা নিরাপত্তা টহল অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত