ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলবে জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আমরা আপনাদের (ভারতের) বিরুদ্ধে নই। আমরা আপনাদের সরকারের বিরুদ্ধে। বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী আপনারা (ভারত সরকার)। তাই আপনাদের আমরা মানি না। আপনাদের পণ্য, আপনাদের আগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকব, যতদিন না পর্যন্ত বাংলাদেশ এ ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না হবে।’
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ‘ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের’ দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
