রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৬ এপ্রিল সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। গতকাল সোমবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, চলমান তাপপ্রবাহ ও হিট অ্যালার্টের কারণে তাদের সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
পরে সন্ধ্যায় নিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিন্টু আরও জানান, ‘২২ এপ্রিল নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় দক্ষিণ বিএনপির সকল থানা, ওয়ার্ড নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর দক্ষিণের সকল অঙ্গ সংগঠনের নেতাদের এক যৌথ সভায় সমাবেশের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়।’
