বিশ্ব বই দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটিতে আলোচনা সভা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:১১ পিএম

বিশ্ব বই দিবস উপলক্ষে আলোচনাসভা করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে এইউবির আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘পড়ুন আপনার মত করে’। সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বই পড়ার মাধ্যমে যেসব জাতি জ্ঞানে এগিয়ে আছে তারা জাতি হিসেবে এগিয়ে আছে। আর যারা জ্ঞানে পিছিয়ে আছে তারা জাতি হিসেবে পিছিয়ে আছে। শরীর সুস্থ রাখার জন্য যেমন স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন, ঠিক তেমনিভাবে মস্তিষ্ককে সুস্থ, কার্যক্ষম ও সচল রাখার জন্য বই পড়া প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত