কিছুদিন আগে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন দক্ষিণী তারকা যশ। ১৫০ কোটি পারিশ্রমিকেও রাজি হননি তিনি। তবে অভিনেতা হিসেবে না থাকলেও এতে সহ-প্রযোজক হিসেবে থাকছেন যশ।
এর কারণ হিসেবে জানা যায়, আগামি বছরে আসছে যশের নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ্স’। এতে যশের বোনের চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুর। সিনেমাটির জন্য আটঘাট বেঁধে প্রস্তুতি চলছে। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতাদের বাছাই করা হয়েছে। সূত্রের খবর, আন্তর্জাতিক অভিনেতারও নাকি দেখা মিলবে ছবিতে!
এদিকে ‘রামায়ণ’ প্রসঙ্গে যশ বলেন, ‘দীর্ঘ দিন ধরে আমার এই ধরনের ছবি তৈরি করার ইচ্ছা ছিল। ভারতীয় ছবিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবে এই ছবি। ‘রামায়ণ’-এর জন্য লস এঞ্জেলসের সেরা ভিএফএক্স স্টুডিয়োর সঙ্গে কথা বলেছি।’
