যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে ‘ভিত্তিহীন’ তথ্য ব্যবহারের অভিযোগ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ পিএম

বাংলাদেশকে নিয়ে সম্প্রতি প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদনের সমালোচনা করেছে বাংলাদেশ। প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হলেও যুক্তরাষ্ট্রের মানবাবিধকার প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলী সাবরীন। 

তিনি বলেন, ‘সেটা না করে দেশটির প্রতিবেদনে অনেক বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনটি সহজাত পক্ষপাতদুষ্ট, এটি বেশ স্পষ্ট।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে নিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিমত তুলে ধরেন।

প্রতিবেদনটি পৃথকভাবে রিপোর্ট করা বা কথিত ঘটনাগুলোর পরিপূর্ণ রেফারেন্স দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সেহলী সাবরীন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত বছর অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অজুহাতে এবং বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীকে ব্যবহার করে অস্থিরতা, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির বিষয়টি প্রতিবেদনে অনুপস্থিত।

সাবরীন বলেন, বেশিরভাগই স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর (বেনামী উৎসসহ) কাছ থেকে পাওয়া অনুমাননির্ভর তথ্য দিয়ে প্রতিবেদনটি প্রস্তৃত করা। যার মধ্যে অনেকগুলো মার্কিন সরকার বা সংশ্লিষ্ট সংস্থার সমর্থিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত