আগামী সপ্তাহেও ঢাবিতে অনলাইনে ক্লাস

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:১৩ এএম

তীব্র তাপপ্রবাহের কারণে গত ২১ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলছে অনলাইন ক্লাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার কোনো সিদ্ধান্ত না হওয়ায় আগের সিদ্ধান্তের আলোকে আগামী রবিবারও অনলাইন ক্লাসগুলো চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত