উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৬ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা।

তিনি বলেন, অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা বনজঙ্গল উজাড় করে, নদী-নালা, খাল-বিল ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লাবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে সরকার। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে।

আজ শনিবার (২৭ এপ্রিল) সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে মিরপুরে খাবার পানি, স্যালাইন বিতরণের ৭ দিনব্যাপি কর্মসূচি উদ্ভোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার পরিচালনা করেন সদস্য সচিব আমিনুল হক। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা তাবিদ আউয়াল, মাহমুদুর রহমান সুমন, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

রিজভী বলেন, আজকে দেশ থেকে গণতন্ত্রকে হরণ করা হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে মানুষ এখন আর ভোট দিতে পারে না। সংসদকে পরিণত করা হয়েছে এন্টারটেইনমেন্ট হাউজে। সত্য বললেই জেলে পুড়ে দেওয়া হয়। স্বাধীনতার ৫২ বছর পরও ভোটের অধিকারের কথা বলতে গিয়ে আমার ভাইদের জীবন দিতে হচ্ছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশটাকে উজাড় করে দেওয়া হয়েছে। সারা দেশকে বানানো হয়েছে লীগময়। 

তিনি বলেন, এত গুম, এত নির্যাতন, এত নিপীড়ন তারপরও মানুষের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি। মানুষের আন্দোলনকে দমানো যায়নি।

ওবায়দুল কাদেরর সমালোচনা করে রিজভী বলেন, মুখে মুখে তারা পাকিস্তানের বিরোধীতা করে। গত কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় তাদের সাহেব বলছেন পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না। এখন তারা পাকিস্তানের প্রশংসায় গদগদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত