চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পদ্মা সেতুতে ১ হাজার ৫০০ কোটি টাকা টোল আদায় হয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানায়, দেশের বৃহত্তম ওই সেতু চালু হওয়ার পর থেকে গতকাল শনিবার (২৭ এপ্রিল) পর্যন্ত ১ হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫ টি। এরমধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৫৬ লাখ ১ হাজার ২শত ৩২ টি। অপরদিকে জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯হাজার ৮ শ ৬৩টি।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে।
